দ্বাদশ সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত
বুধবার, ৩ জুলাই ২০২৪



দ্বাদশ সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত

সংসদ ভবন, ৩ জুলাই, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে সংসদে ১৯৭২ সালের ২৬ জুন আজিমপুর বালিকা বিদ্যালয়ে মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের অডিও শুনানো হয়। ১৩ মিনিট ৫২ সেকেন্ডের এই ভাষণটি বাংলাদেশ বেতার থেকে সংগ্রহ করা হয়।
গত ৫ জুন থেকে ১৯ কার্যদিবস পর্যন্ত অধিবেশন চলার পর আজ ৩ জুলাই জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হয়। গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শে¬াগান সম্বলিত ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এরপর গত ৩০ জুন জাতীয় সংসদে এই বাজেট পাস হয়। আগের দিন ২৯ জুন সংসদে অর্থ বিল পাস হয়।
অধিবেশনে সম্পূরক বাজেটসহ সামগ্রিক বাজেট আলোচনায় ২৩৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৪০ ঘন্টা ৪৭ মিনিট আলোচনা হয়। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৭ টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ১০৫টি নোটিশ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১১৭টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৬৭টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ২ হাজার ৩০০টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ১ হাজার ৫২২টি প্রশ্নের জবাব দেন।
অধিবেশনের সমাপনী ভাষণের শুরুতে স্পিকার বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, ১০ বছরের শিশু রাসেলসহ পরিবারের অন্যান্য সদস্যদের। স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে, যাঁদের আÍত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে স্মরণ করেন জাতীয় চার নেতাসহ ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীরযোদ্ধাসহ সকল শহীদকে।
সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য স্পিকার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে। তিনি সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, চীফ হুইপ ও হুইপবৃন্দ এবং সকল সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিরোধী দলীয় নেতার প্রতিও সংসদ কার্যক্রমে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিরীন শারমিন চৌধুরী দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভকামনা জানিয়ে অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৩   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ