লাওসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাওসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



লাওসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান বুধবার লাওসের সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে সেদেশের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এসময় রাষ্ট্রদূত লাওসের রাষ্ট্রপতি ও জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। আজ ঢাকায় এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
রাষ্ট্রদূত লুৎফর রহমান উভয় দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করার ইচ্ছা পোষণ করেন। এ বিষয়ে তিনি বাংলাদেশকে আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে লাওসের জোর সমর্থন কামনা করেন। লাওসের রাষ্ট্রপতি এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেন।
লাওসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০২   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন
বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা
“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত
সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
সদরপুরে মাদ্রাসার ছাত্রকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ