এমপিদের নিজ এলাকায় চিকিৎসা নেয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » এমপিদের নিজ এলাকায় চিকিৎসা নেয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর
শনিবার, ৬ জুলাই ২০২৪



এমপিদের নিজ এলাকায় চিকিৎসা নেয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

সংসদ সদস্যদের বিদেশ নয়, নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে যে অবস্থা দেখলাম তা সত্যিই দুঃখজনক। এত রোগীর চাপ এখানে। এখানকার যত সমস্যা আছে, কীভাবে সমাধান করা যায়, প্রায়োরিটি হিসেবে চেষ্টা করব।

তিনি বলেন, কক্সবাজার, রাঙামাটি, নোয়াখালীর মেডিকেল কলেজগুলোকে স্বাবলম্বী করতে হবে। সমস্ত ডিপার্টমেন্টকে স্বাবলম্বী করা গেলে চট্টগ্রাম মেডিকেলের উপর রোগীর চাপ অনেকাংশে কমে আসবে। কক্সবাজার থেকে যাতে রোগী না আসে সে ব্যবস্থা করতে হবে। প্রত্যেক জায়গায় মেডিকেল কলেজ করা হয়েছে। তারপরও রোগীরা কেন ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিক্যালে আসতে চাই। মানুষের আস্থা নাই বলেই তো চলে আসে।

সামন্ত লাল সেন বলেন, রাঙামাটি মেডিকেলের স্থানীয় সংসদ সদস্য যদি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতেন, ডাক্তারদের সঙ্গে কথা বলতেন তাহলে মানুষের আস্থা ফিরে আসত।

তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যদের আমি সবসময় অনুরোধ করি, আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা কোনোদিন গিয়ে দেখেছেন হাসপাতালগুলোর কী অবস্থা? চিকিৎসা নিয়েছেন?

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালগুলোতে ব্লাড প্রেসার, নিজেদের চিকিৎসা করালে হাসপাতালগুলোর তো মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থা প্রকাশ করতেন, তাহলে সাধারণ মানুষও যেত। মানুষ বিদেশ যেত না। ওনারা তো চলে যান বিদেশ। প্রধানমন্ত্রী বিদেশ যান না। তিনি দেশেই চিকিৎসা করান। সবাইকে এ বিষয়টি দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৪৫   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ