কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে - ধর্মমন্ত্রী
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলছেন, কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

আজ দুপুরে (১১জুলাই) জামালপুরের দেওয়ানগঞ্জে অফিসার্স ক্লাব হলরুমে জিলবাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের ভাগ্যন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কৃষির যান্ত্রিকীকরণে সরকার ভর্তুকি প্রদান করে যাচ্ছে। এছাড়া, সার, বীজ, বিদ্যুৎ ও জ্বালানির ওপর ভর্তুকি প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বহুবিধ কারণে আখচাষ ধারাবাহিকভাবে কমে গেছে। এর ফলে বেশ কয়েকটি চিনিকল বন্ধ হয়ে চিনি উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।চিনির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। মন্ত্রী আখচাষীদের পূর্বের ন্যায় আখচাষ করে চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার অনুরোধ জানান।

এসভায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে আখচাষী কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৪   ৫৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ