দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন পরিকল্পনামন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন পরিকল্পনামন্ত্রীর
রবিবার, ২৮ জুলাই ২০২৪



দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন পরিকল্পনামন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম আজ কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটি’র প্রধান কার্যালয়, সেতুভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, রামপুরা বিটিভি সেন্টার এবং কাজিপাড়া মেট্ররেল স্টেশন পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত সরকারি এ সকল স্থাপনা, ভবন ও সরকারি যানবাহন এবং মালামাল লুটপাট সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই, রাজনীতি করতে হলে দেশপ্রেম থাকা অপরিহার্য। দেশকে যদি তারা ভালবাসতে না পারেন, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এটি প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, মানুষকে দুর্যোগে ফেলেছে তারা যে দলই করুক না কেন তাদের দেশ ও মানুষের প্রতি মমত্ব নেই। যারা রাজনীতি করেন তাদের প্রমাণ করতে হবে যে দেশের প্রতি তাদের ভালবাসা আছে। দেশের মানুষকে দুর্যোগে ফেলা, দেশের ক্ষতি করা দেশের প্রতি বিশ্বাসঘাতকতার নামান্তর। তিনি বলেন, এসব হামলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। এরূপ ধ্বংসযজ্ঞ চালিয়ে ছিল পাকিস্তানিরা, আর এবারের এই হামলা ও অগ্নিসংযোগ তাদের দোসরদের কাজ।
পরিকল্পনামন্ত্রী রামপুরা বিটিভি সেন্টার পরিদর্শন করে বলেন, ক্ষতির পরিমাণ নিরূপন করে আমরা পুনর্গঠনের কাজ করব কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা যায় না। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যেসকল ডকুমেন্টস পুড়িয়ে দেয়া হয়েছে, বিনষ্ট করা হয়েছে সেগুলোর ক্ষতি পূরণ সম্ভব নয়। দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। দেশের সম্পদ রক্ষায়, দেশের ঐতিহ্য সংরক্ষণে তিনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উপরে গুরুত্বারোপ করেন এবং দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান।
মন্ত্রী বলেন ষড়যন্ত্র করে, হামলা, অগ্নিসংযোগ করে, সম্পদ বিনষ্ট করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ২২:০৪:৩৭   ২৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
উন্নয়নের প্রধান অন্তরায় মাদক : ডা. জাহিদ
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ