আপনাদের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপনাদের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সোমবার, ২৯ জুলাই ২০২৪



আপনাদের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীদের উদ্দেশ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, আপনাদের কর্মকাণ্ড দিয়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আজ সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে বোয়েসেলের মাধ্যমে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীদের সেন্ড-অফ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মল্লিকা আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা এককেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে।
আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধ পথে আপনাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাবেন।
যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজ লাগবে।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম যেকোন কাজ থেকে নিজেকে বিরত থাকতে অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও শ্রমবাজারকে সংকটে ফেলতে এখন একটা মহল অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। আমি সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করবো। আমরা জনগণশক্তিকে সম্পদে রূপান্তর করতে কাজ করছি।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১৩টি দেশে মোট ১৫,৫৫৮ জন কর্মী বিদেশ গিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১১:২১   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ