মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার আহবান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার আহবান
সোমবার, ২৯ জুলাই ২০২৪



মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার আহবান

দ্বাদশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলীর নেতৃত্বে কমিটির সদস্যগণ বাংলাদেশ টেলিভিশনের ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগস্থল পরিদর্শন শেষে কমিটির সভাপতি বলেন, গত ১৮ জুলাই যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা স্বাধীনতার পর বাংলাদেশে ইতোপূর্বে আর দেখা যায় নাই। নিঃসন্দেহে এই ধ্বংসযজ্ঞ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চালানো সম্ভব নয়। প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী, জঙ্গীরাই এই নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে। এসকল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। আন্দোলনে নিহত সাধারণ মানুষের মৃত্যুতে শোক প্রকাশসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থ্যতা কামনা করেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, এই ধ্বংসস্তুপ দেখে সাধারণ নাগরিক হিসেবে আমি মর্মাহত। গণমাধ্যম দেশের জন্য কাজ করে। তদন্ত সাপেক্ষে এর ক্ষয়ক্ষতি নির্ধারন করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

আবুল কালাম মো. আহসানুল চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রবেশ করে বিএনপি জামাত-শিবির এই ধ্বংসযযজ্ঞ চালিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাস করেনা।

পরিদর্শনে বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সচিব মোঃ তারিক মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৬   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ