বিএনপি-জামাত ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামাত ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে : হানিফ
সোমবার, ২৯ জুলাই ২০২৪



বিএনপি-জামাত ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের সাথে মিশে গিয়ে বিএনপি-জামাত সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে গৌরব ’৭১ নামের একটি সামাজিক সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, জামাত, শিবির ও বিএনপির মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা। তারেক রহমান তার হত্যাযজ্ঞ ও ধংসাত্মক মনোভাব নিয়ে বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ছাত্রদের আন্দোলন মেনে নেওয়ার পরও আন্দোলনকারীদের পেছনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা। জাতীয় নির্বাচনের সময় বিএনপি জামাতসহ বিদেশে বসে অনেকে সহিংসতার ষড়যন্ত্র করে সেই ধারাবাহিকতায় এখনো এসব করে যাচ্ছে।
সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০০   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ