সরিষাবাড়ীতে বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন
শনিবার, ২৪ আগস্ট ২০২৪



সরিষাবাড়ীতে বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন

জামালপুর প্রতিনিধি: দেশের বন্যাদুর্গত মানুষদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচী শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা শাখার সহযোগী সমন্বয়করা।

শনিবার(২৪ আগষ্ট) সকাল হতে দিনব্যাপী পৌর সভার আরামনগর বাজার ট্রাক সমিতি মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী’র উদ্যোগে এ গণত্রাণ সংগ্রহ কর্মসূচী পালন করেন।

এ গণত্রান সংগ্রহ কর্মসূচীকে স্বাগত জানিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বন্যার্তদের পাশে এসে দাড়ান এবং নগদ অর্থ প্রদান করেন।

এসময় বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ সমন্বয়কদের হাতে তুলে দেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান এর একমাত্র শিশুকণ্যা আমিরা মেহের ফাতিমা। এছাড়াও গণত্রাণ সংগ্রহ কর্মসূচীতে বিভিন্ন পেশাজিবী মানুষ তাদের সার্মথ্যনুযায়ী নগদ অর্থ প্রদান করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী’র সমন্বয়ক ও সাধারন শিক্ষার্থীরা সকলকে বন্যার্তদের পাশে এসে দাড়ানোর জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৮   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ