বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই: রফিকুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই: রফিকুল
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই: রফিকুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিএনপি-জামায়াত জোট না থাকার ঘোষণা দেয়ার একদিন পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানও বিএনপির সঙ্গে তাদের জোট না থাকার ঘোষণা দেন।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা জামায়াত ইসলামী আয়োজিত নরসিংদী শিশু একাডেমিতে এক কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির সঙ্গে জোট না থাকার বিষয়ে নিশ্চিত করেন।

জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী প্যারেক্টিক্যাল (ব্যবহারিক) কোনো দলীয় জোট নেই। গত আন্দোলন থেকে বিএনপি থেকে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সঙ্গে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।’

ইসলামী দলগুলোর সঙ্গে আগামীতে জোট গঠন নিয়ে বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে, সাধারণ মানুষের দীর্ঘ দিন ধরে একটা সিন্টিমেন্ট (চিন্তা) আছে যে, ইসলামী দলগুলো এক হওয়া বা কাছাকাছি আসা বা একসঙ্গে রাজনীতি করা। সে বিষয়ে আমাদের কাজ অব্যাহত আছে, আমরা এ বিষয়েপজিটিভ আছি এবং সে বিষয়ে জামায়াত কাজ করছে।’

৫ আগস্টের পর সারা দেশে হামলা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘একটি মহল এসব হামলা চালিয়ে, আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এসব হামলার সঙ্গে আমাদের লোকজন জড়িত নয়। বরং আমাদের আমীরের নেতৃত্বে আমরা থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি।’

নরসিংদী জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মু. আব্দুল জব্বার।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূঁইয়া, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, জেলা জামায়াতের পেশাজীবি শাখার সভাপতি মো. ইব্রাহিম, ডা. আমিরুল হক শামীম, শহর জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫২:১৭   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ