রাজবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



রাজবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

রাজবাড়ীতে শাহিন ফকির শাফিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হচ্ছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর আরএএস ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত শাহিন ফকির শাফিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে এবং বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

শাহিন ফকির শাফিনের ছোটভাই মিলন ফকির বলেন, আমার ভাই মহারাজপুর আরএএস ইটভাটার একজন ব্যবসায়ীক অংশীদার। সকাল সাড়ে ১১ টার দিকে তিনি ভাটায় বসেছিলেন। হঠাৎ বিএনপিপন্থী সন্ত্রাসী গফুর শিকদারের নেতৃত্বে রায়হান, আসাদ কাজী, শরিফ খান, সেলিমসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো চাপাতি ও লোহার রড নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। এসময় তারা চাপাতি দিয়ে আমার ভাইয়ের চোখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিএনপিপন্থী সন্ত্রাসীরা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তার মাথায় ৮ টি সেলাই লেগেছে। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ডান চোখ। চোখের ভেতরের কন্টেন্টগুলো সব বের হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে তার চোখটি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। এ চোখ দিয়ে তিনি আর দেখবেন কি না তা সন্দেহ আছে। তারপরও তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, যুগলীগ নেতাকে কোপানোর ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরসঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫১   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ