মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর উপর হামলা ।
এ সময় টিপুসহ ৫জন আহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে।

তিনগাও বিএনপির এক মিটিং এ যাচ্ছিলেন এড. টিপু সহ আরও নেতাকর্মীরা। মিটিং যাওয়ার পথে বন্দর নবীগঞ্জ কামালউদ্দির মোড়ে আসলে দেশীয় অস্ত্র নিয়ে টিপু সহ নেতৃবৃন্দের গাড়ির(অটোরিকশা )উপর হামলা করা হয়।

এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তার শরীরের পাঞ্জাবী ছিড়ে ফেলা হয়। উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও মুন্না। তাদের মধ্যে যুবদল নেতা মুন্না রক্তাক্ত জখম হয়। আহতরা একটি ভবনে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে।

এরপর আহত অবস্থায় টিপুসহ নেতৃবৃন্দকে উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রভাব বিস্তার নিয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুলের সঙ্গে সাখাওয়াত ও টিপুর বিরোধ ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমে এড. আবু আল ইউসুফ টিপু বলেন, ‘কাউসার, মুকুল আর সৌরভের নেতৃত্বে ওরা আমারে মাইরা লাইতে লইছিলো’

বাংলাদেশ সময়: ২১:২০:২১   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ