অবরোধে শাহবাগে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবরোধে শাহবাগে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



অবরোধে শাহবাগে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তিন ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে। আন্দোলনকারীরা বিকেল ৫টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন।

এদিন দুপুর দেড়টায় একটি মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘৩০-এর শৃঙ্খলা ভেঙে দাও’সহ নানা স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সব পথ বন্ধ রেখেছেন। ফলে কাঁটাবন থেকে মৎস্যভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হচ্ছে।

অবরোধের কারণে বাস, প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ফলে অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। কোনো কোনো যানবাহন দূর থেকে মোড় নিয়ে উল্টোদিকে ফিরে গেছেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ১২ বছর ধরে তারা এই দাবিতে আন্দোলন করছেন। কিন্তু বিগত সরকারের সময় এর কোনো সুরাহা হয়নি। তবে নতুন সরকারের কাছে দাবি পূরণের আশা দেখছেন তারা।

তারা বলেন, আমরা বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগে অবস্থান করব। এরমধ্যে সরকারের উপদেষ্টা বা ঊর্ধ্বতন কেউ আমাদের সঙ্গে আলোচনা না করলে আমরা নতুন কর্মসূচি দেব।

আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়ে শাকিল নামে এক শিক্ষক বলেন, ৩৫ আন্দোলনের বিকল্প নেই। সচিবরা এখানে আউটসোর্সিংয়ের একটি সিন্ডিকেট তৈরি করেছেন। শিক্ষার্থীরা তো মেধা দিয়ে প্রবেশ করতে চান।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে এ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৪   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
২০২১ সালের পর ফাইনালে সিটি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ