ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করল বিজিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করল বিজিবি
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

জানা গেছে, বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ জব্দ করা হয়। মেইন পিলার ১২৩৮/৪ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতলী নামক স্থানে ১১ বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দেখে মালামাল রেখে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার সুবেদার মো. আবুল বাশার আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলী এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৬   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ