অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি

শেখ হাসিনা সরকারের পতনের পর থানা থেকে অনেক পুলিশ সদস্য পালিয়ে গেছেন কিংবা গা ঢাকা দিয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে তাদের নোটিশ করে চাকরিতে ফেরার তাগিদ দেওয়ার পরও যারা যোগদান করেননি (বিশেষ করে যারা ঢাকায় কর্মরত) তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা জানান।

অনুপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যারা এখনও অনুপস্থিত, আপনারা জানেন আমাদের কিছু আইন ও বিধির মধ্যে চলতে হয়। চাকরিতে কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন বিধি অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকার ২২টি থানা আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে ও সবমিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০০   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন
ফরিদপুরে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ