নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: হাসান আরিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: হাসান আরিফ
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: হাসান আরিফ

নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। সেইসঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলেও জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গর্ভনেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ।

নির্বাচন প্রক্রিয়া সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে। গত ১৫ বছরে যে নির্বাচন হয়েছে সেগুলো স্বচ্ছ ছিল? নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

হাসান আরিফ বলেন,

বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দায়িত্ব নির্বাচিত সরকারের, যারা সংসদে থাকবেন তাদের। সুতরাং দাবিটি তাদের কাছে করা দরকার। দাবি-দাওয়াগুলো রাজনৈতিক দলের কাছে করতে হবে। তাদের কাছ থেকে রোডম্যাপ নিতে হবে।

এ সময় প্রশ্ন রেখে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শত বছরে কেন স্থানীয় সরকার কাঠামো উন্নত দেশের মতো হচ্ছে না?

তিনি বলেন, দেশের মানুষ স্থানীয় সরকারের ব্যাপারে বেশ সচেতন। জেলা পরিষদ অনেক পুরনো একটি কাঠামো, চাইলেই এটি বাদ দেয়া যাবে না। ঢাকা থেকে বেরিয়ে জেলা-উপজেলাতে বিকেন্দ্রীকরণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:১০:১৮   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ