মেসির গোলে হার এড়াল মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » মেসির গোলে হার এড়াল মায়ামি
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



মেসির গোলে হার এড়াল মায়ামি

দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। শার্লটের বিপক্ষে হারতেই বসেছিল। কিন্তু লিওনেল মেসি ত্রাতা হয়ে মান বাঁচান দলের। ইন্টার মায়ামি পায় এক পয়েন্ট।

রোববার (২৯ সেপ্টেম্বর) শার্লটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মেসির গোলে ড্র করতে সক্ষম হয় তারা। এ নিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন ডেভিড বেকহ্যামের দল, তিন ম্যাচেই ড্র করেছে তারা।

শার্লটের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন টানা মার্টিনো। আক্রমণে ছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি। রক্ষণে বুসকেটস ও জর্দি আলবাদের মতো অভিজ্ঞরা। তবুও প্রত্যাশিত ফল পায়নি দল। যদিও অষ্টম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল তারা। গোলরক্ষককে অনেকটা একা পেয়েও দুর্বল শটৈর কারণ জালের দেখা পাননি মেসি। ৩৬ মিনিটে মেসির বুলেট গতির শট যায় একটু বাইরে দিয়ে।

গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। ব্রানডট ব্রোনিকোর শটে পা লাগিয়ে জালের দেখা পান কারোল সুইডারস্কি।

৬৩ মিনিটে একবার পরাস্ত হন মেসি। ২ মিনিট পর আবার তাকে ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক। কিন্তু ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। পোস্টের কোণা বরাবর দূরপাল্লার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ড্রই করে ইন্টার মায়ামি।

এ ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইন্টার মায়ামি। শার্লট ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৫৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ