দেশে সুস্থ-উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে সুস্থ-উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : মির্জা ফখরুল
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



দেশে সুস্থ-উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা একটা সুস্থ-উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। এ জন্য আমরা তাদের হাতেই (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব দিয়েছি।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এতে যোগ দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার মাইনাস টু দেখতে চাই না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে এত দিন জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি ও লুটপাট করেছে; সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে। নইলে কোনো কিছুই করতে আপনারা সক্ষম হবেন না।’

পরিবর্তনে দেশে নতুন সম্ভাবনার আশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব আশাবাদী মানুষ।
অনেকেই বলে যে কী হলো? বলি এই পর্যন্ত তো হলো…হাসিনা পালায়ে গেছে। পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো, ম্যাডাম মুক্তি পেলেন, এখন পরিবর্তন আনতে হবে। এর জন্য কাজ করতে হবে। দরকার হলে আবারও রাজপথে নামতে হবে, বুকের রক্ত দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে এ দেশের সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠা করব, ম্যাডাম ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত করব।

ফখরুল আরো বলেন, ‘আমরা কখনোই ব্যর্থ হয়নি, আমরা ’৫২ সালে জয়ী হয়েছি, ’৬৯-এ জয়ী হয়েছি, আমরা ’৭১ জয়ী হয়েছি, আমরা ’৯০ জয়ী হয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এবারও জয়ী হবো।’

শিক্ষক জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয়করণ হলেই আপনাদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরসহ ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৯   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় প্রেমের বিয়ের চার মাসের মাথায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত
নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ