‘নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ ধরা বন্ধ করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ ধরা বন্ধ করতে হবে’
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



‘নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ ধরা বন্ধ করতে হবে’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,‘নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা বন্ধ করতে হবে। আপনারা জেলে আপনারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিষিদ্ধের সময় আপনারা ইলিশ ধরেন। তাই অভিযান চালিয়ে আপনাদের ধরতে হয়।
এর থেকে দুঃখজনক কথা আর কী হতে পারে। আমরা চাই যে এই ২২ দিন আপনারা ইলিশ ধরা বন্ধ রাখবেন। প্রশাসনকে সহযোগিতা করা আপনাদের সবারই কর্তব্য।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্ট্রেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় এসব কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জেলেদের সহায়তার চাল আগে ছিল ২৫ কেজি, তা থেকে পাঁচ কেজি বৃদ্ধি করে ৩০ কেজি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ই এই সুবিধা পাবেন জেলেরা। আগামীতে সহায়তার চাল আরো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ সময় উপদেষ্টা আরো বলেন, আগে জেলে কার্ড বিতরণ নিয়ে অনেক অভিযোগ রয়েছে।
নতুন বাংলাদেশে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। নিষেধাজ্ঞার ২২ দিন মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্ট গার্ডের সঙ্গে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫২   ৫১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ