ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। আজ দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে তারা সাক্ষাতে মিলিত হন।

বৌদ্ধ ধর্মাবলম্বরী যাতে আসন্ন প্রবারণা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেবিষয়ে নেতৃবৃন্দ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন। এছাড়া, এ উৎসব উপলক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শন ও ফানুস উড্ডয়নের শুভ উদ্বোধন করার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

ধর্ম উপদেষ্টা শুভ প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির, উপ-অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাস্থবির ও ভদন্ত সুনন্দ মহাস্থবির এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৮:২৯   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
মহাসড়কের যানজট ও দুর্ভোগ লাঘবে ভূরঘাটায় কালকিনি পৌর বাস টার্মিনালের উদ্বোধন
মাদারগঞ্জে বিপ্লব ঘোষের রহস্যজনক মৃত্যু ! এবার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি
সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ৪ বিবাহিত নেতা, দু’জনের আছে সন্তানও
ভাঙ্গায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল প্রতিবাদ মিছিল
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ