আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া

এস্তোনিয়া আইসিটি খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৪   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ