চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটে।
গ্রেফতার দুই জন হলেন- জাহিদুল আলম সানি (২০) ও হেলাল (২৪)। এর মধ্যে জাহিদুল আলম সানিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে ও হেলালকে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেন। পরে আসামি হেলালের কাছ থেকে নগদ চার হাজার ৩০০ টাকা ও জাহিদুলের কাছ থেকে নগদ ২০০ টাকা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়ে দেখতে পান, মন্দিরের টিনের গেট খোলা এবং ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দুটি দানবাক্সের ভেতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০ হাজার টাকা নাই। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:১৮:৪১   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ