লেদার শিল্প পণ্যের নতুন গন্তব্য হতে পারে উজবেকিস্তান

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেদার শিল্প পণ্যের নতুন গন্তব্য হতে পারে উজবেকিস্তান
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



লেদার শিল্প পণ্যের নতুন গন্তব্য হতে পারে উজবেকিস্তান

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার (১৮ অক্টোবর) উজবেকিস্তান লেদার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আকবর সুলতানোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান মিরসাইদ জামিদোভ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতি তুলে ধরে দুদেশের মধ্যে লেদার সেক্টরে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

লেদার ও লেদার সামগ্রীর গুণগতমান ও বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রোডাক্ট পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি ও সমাদৃত হচ্ছে।

উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশসমূহ বাংলাদেশি পণ্যের একটি নতুন গন্তব্য হতে পারে এবং এক্ষেত্রে উজবেকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনিরুল ইসলাম অভিমত প্রকাশ করেন। লেদার শিল্পকে আরও উন্নতিকরণ ও আকর্ষণীয় করার প্রয়াসে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ উল্লেখ করে রাষ্ট্রদূত এ খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধাসমূহ বিবৃত করেন। তিনি উজবেকিস্তানের ব্যবসায়ী নেতাদের আরও আন্তরিকভাবে এক্সপ্লোর করার জন্য উৎসাহিত করতে চেয়ারম্যানকে বিশেষভাবে অনুরোধ করেন।

চেয়ারম্যান সুলতানোভ লেদার খাতে বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন ও স্বীকৃতির প্রশংসা করে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে উজবেকিস্তান উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন। দুদেশের ব্যবসায়ী নেতাদের মধ্যকার বোঝাপড়াকে আরও শক্তিশালী ও সুসংহত করতে তিনি দুদেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময় ও আইডিয়া আদান-প্রদান করার ওপর জোর তাগিদ দেন। এক্ষেত্রে বাংলাদেশের অনুরূপ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ককে আরও ফলপ্রসূ, বিশেষ করে লেদার সেক্টরে যে সম্ভাবনা রয়েছে তা বাস্তবায়নে দুপক্ষ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৪   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
সালথায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে — ডেপুটি স্পীকার
বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল
হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ