লেবানন থেকে আরও ৩৬ বাংলাদে‌শি দেশে ফিরছেন মঙ্গলবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেবানন থেকে আরও ৩৬ বাংলাদে‌শি দেশে ফিরছেন মঙ্গলবার
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



লেবানন থেকে আরও ৩৬ বাংলাদে‌শি দেশে ফিরছেন মঙ্গলবার

যুদ্ধ‌ বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশে রওনা হবেন আরও ৩৬ বাংলাদে‌শি।

স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, লেবানন থে‌কে পঞ্চম দফায় ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উ‌দ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এ‌দিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ‌দিকে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদে‌শি সোমবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৮   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ