রেস্টুরেন্টে মাদক বিক্রির পরিকল্পনা, ইয়াবাসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেস্টুরেন্টে মাদক বিক্রির পরিকল্পনা, ইয়াবাসহ আটক ২
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



রেস্টুরেন্টে মাদক বিক্রির পরিকল্পনা, ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জ লামাবাজারে আল ইমরান রেস্টুরেন্ট থেকে ১০৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে আজমিরীগঞ্জ থানার ওসির নিদের্শনায় এসআই শুভ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লামা বাজার আল-ইমরান রেস্টুরেন্টে তারা মাদক ব্যবসার হিসেব নিকেশ করছিল।

আটকরা হলেন: আজমিরীগঞ্জ পৌর এলাকার জুম্মা হাটির মৃত আব্দুর রহমানের পুত্র আক্তার হোসেন (৪৫) এবং শাল্লা উপজেলার ইয়ারাবাজ গ্রামের হুকুম আলীর ছেলে উদ্দিন।

পুলিশ জানায়, রেস্টুরেন্ট অভিযান চালিয়ে আক্তার হোসেনের কাছ থেকে ৫৪ পিস এবং উদ্দিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এই ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদুল হাছান জানান, যাদের আটক করা হয়েছে তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৩৭   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে বিতর্কিত ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে অভিযান, জরিমানা ও সিলগালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ