সরকারি স্কুলগুলোতে এখনো অনেক সমস্যা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি স্কুলগুলোতে এখনো অনেক সমস্যা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



সরকারি স্কুলগুলোতে এখনো অনেক সমস্যা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলগুলোতে এখনো আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকারি প্রাথমিক স্কুলগুলো ভালোভাবে চলে না। সরকারি স্কুলের শিশুরা বেশি ঝরে পড়েছে কোভিডের সময়টায়। ওই সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল।’

তিনি বলেন, ‘অনেকে সরকারি চাকরি করেন, তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সময়ের সঙ্গে মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে সন্তানদের দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে। ’

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৮   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ