পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের

প্রথম পাতা » আন্তর্জাতিক » পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে এমন অভিযোগ এনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপ কখনও এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতির কড়া সমালোচনা করে কিম দাবি করেন, বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে মার্কিন প্রশাসন।

তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনও এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে।’

কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সবসময়ই পিয়ংইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একাধিক বৈঠকের উদাহরণ টেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি ততদূরে গেছি। কিন্তু সেসব আলোচনা থেকে কেবল এটাই দেখা গেছে যে, উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরি নীতি কখনওই বদলাতে পারে না।’

বাংলাদেশ সময়: ১১:৩২:৫১   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ