যৌথ অভিযানে ৩টি একনলা বন্দুকসহ এক ডাকাত আটক !

প্রথম পাতা » ছবি গ্যালারী » যৌথ অভিযানে ৩টি একনলা বন্দুকসহ এক ডাকাত আটক !
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



যৌথ অভিযানে ৩টি একনলা বন্দুকসহ এক ডাকাত আটক !

ভোলার রাজাপুরে অভিযান চালিয়ে ৩টি দেশীয় বন্দুকসহ শাজাহান ফরাজী ওরফে সাজু মাঝি নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত শাজাহান ফরাজী একই ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্ৰামের তোফাজ্জল ফরাজী ছেলে।

নৌ বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (০৮-১২-২০২৪) ভোর রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর নামক এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত দলের সদস্য শাজাহান ফরাজী ওরফে সাজু মাঝিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ০৩টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ০৩টি বন্দুকসহ আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৫   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ