বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা চালুর তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা চালুর তারিখ ঘোষণা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা চালুর তারিখ ঘোষণা

বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে ভ্রমণের জন্য আরও সহজ ও কার্যকর হবে ভিসা আবেদন প্রক্রিয়া।

আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এই ই-ভিসা সেবা চালু করা হবে বলে রয়্যাল থাই দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের আগামী ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে থাইল্যান্ড সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে।

আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৮   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে - কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শ্রদ্ধায় স্মরিত সালাম তালুকদার, সমাধিস্থলের বেহাল দশায় ক্ষুব্ধ অনুরাগীরা
ফরিদপুরে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত
ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ