গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৭ হাজার ৪১ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩১ জন নিহত এবং আরও ৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ১৬ মাসের আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা, যাদের বেশিরাভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম বিমান ও স্থল অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা, ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশেরও বেশি অবকাঠামো।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৪৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ২০
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা
পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান
হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প
হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখল, হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর
ভারতে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে নিহত ৭
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ