গাজায় আরও ১৫ ফিলিস্তিনিকে হত্যা, খাদ্য সহায়তাও আটকে দিচ্ছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় আরও ১৫ ফিলিস্তিনিকে হত্যা, খাদ্য সহায়তাও আটকে দিচ্ছে ইসরাইল
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



গাজায় আরও ১৫ ফিলিস্তিনিকে হত্যা, খাদ্য সহায়তাও আটকে দিচ্ছে ইসরাইল

গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৩০ জন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, বাইত হানুন, বাইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তাও পাঠাতে দিচ্ছে না দখলদাররা।

খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা- সবগুলো মৌলিক চাহিদা থেকেই বঞ্চিত হচ্ছেন গাজাবাসী। নেই থাকার ভালো জায়গা। মিলছে না নিয়মিত খাদ্য, এমনকি সুপেয় পানিও। সেখানে বস্ত্র, শিক্ষা আর চিকিৎসা তো বিলাসিতা।

বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরগুলোতে। কিন্তু সেসব জায়গাও নিরাপদ নেই। নির্বিচারে অসহায় গাজাবাসীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার বেশ কয়েকটি আশ্রয়স্থলে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে অনেকের।

তবে বাইত হানুন, বাইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তার বিষয়টি দখলদাররা নাকচ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিগত ৭০ দিন ধরে এসব শরণার্থী শিবির দখল করে রেখেছে ইসরাইলি সেনারা। এর মধ্যেই নতুন করে ইসরাইলের আর কোনো দখলদারিত্ব মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এবার যুদ্ধ বন্ধ করা জরুরি’।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আবারও তেল আবিবে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার এ হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।

পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৮   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ