জামালপুরে অপহৃত ইউপি সদস্য উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অপহৃত ইউপি সদস্য উদ্ধার
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



জামালপুরে অপহৃত ইউপি সদস্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অপহৃত হওয়া ইউপি সদস্য নূরুল ইসলাম কে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া জানান।

তিনি আরও জানান, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন, উপজেলার পিংনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও নলসন্ধ্যা গ্রামের বাসিন্দা মোঃ নূরুল ইসলামকে কতিপয় কিছু দুষ্কৃতিকারী অপহরণ করে তাকে হত্যার উদ্দেশ্যে যমুনা নদীর দিকে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদ এর ভিত্তিতে তিনি জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কে বিষয়টি অবগত করেন। পরে তার নির্দেশনায় একটি চৌকস ট্রিম ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন, তাকে যমুনার ওপারে নলসন্ধ্যা
মহিষা বাতান চরাঞ্চল এলাকায় নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা।

পরে তিনি সেই দুর্গম চরাঞ্চলে দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অপহৃত দুষ্কৃতিকারীরা বিভিন্ন দিকে দিক-বেদিক ছোটাছুটি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

আহত নুরুল ইসলাম এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম জানান, সারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে একজন প্রেসেন্ট হাসপাতালে এসেছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে অপহৃত ও আহত নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী লতিফা বেগম বলেন, বিকালের দিকে আমার স্বামী আমার বাড়িতে আসে। আসার পর সে মোবাইলে কথা বলতে বলতে বাহিরে যায়। এ সময় কে বা কারা তাকে দেখে ফেলে। পরে নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ভাই সাখাওয়াত, বজল ও ছেলে সুভাষ এর নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী লোকজন এসে বাড়ী ঘেরাও করে এবং হামলা ও ভাঙচুর করে। এসময় হত্যার উদ্দেশ্য নূরুল ইসলাম কে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে এ বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

অপরদিকে আহত নুরুল ইসলামের প্রথম স্ত্রী ফোয়ারা বেগম জানান, তার স্বামী ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। গত ৫ আগস্টের পর সে পালিয়ে আছেন। হঠাৎ তার ছোট স্ত্রীর ডাকে তার বাড়িতে যান। যাওয়ার পর এলাকার বিরোধীদলীয় লোকজন দেখে ফেলে এবং তাকে অপহরণ করে মেরে ফেলার জন্য যমুনা নদীর ওপারে দুর্গম চরাঞ্চলে নিয়ে যান। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার সারা শরীরে বেদম মারপিটের জখম রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেলার হাসপাতালে রেফার্ড করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে অপহৃত নুরুল ইসলামকে রাতেই উদ্ধার করা হয়েছে। এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৫   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ