আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ: জামায়াত আমির
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ: জামায়াত আমির

দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার বাংলার মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়।

ডা. শফিকুর রহমান বলেন,

শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ, টেন্ডারবাজদের ঢুকতে দেয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তোলা না গেলে এই জাতি বারবার পথ হারাবে।

প্রসঙ্গত, ১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারা দেশ থেকে আসা সদস্যরা সকালেই জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সম্মেলন থেকে ২০২৫-২৬ মেয়াদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০১   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ