গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, সেখানে রাতের বেলায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী ভেঙে দেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার বিমানের বোমা হামলায় তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখলে ইসরায়েল গাজায় তাদের হামলা আরও জোরদার করবে বলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার হুমকি দেন।

সাম্প্রতিক দিনগুলোয় গাজা থেকে নতুন করে রকেট নিক্ষেপের ফলে ইসরাইলে কিছুটা ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ের তুলনায় রকেটগুলো অনেক কম সংখ্যায় নিক্ষেপ করা হয়েছে, তবে প্রায় ১৫ মাস যুদ্ধের পর ইসরাইলি সরকারের জন্য এসব রকেট ফায়ার এক ধরনের রাজনৈতিক আঘাত।

গাজায় এখনও আটক জিম্মিদের মুক্তি দাবি করেছেন কাটজ ।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৯   ৩৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ