বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীসহ ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআই’র সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে বিশেষ দূত এ আহ্বান জানান।

তিন দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত প্রতিনিধি দলটিকে সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি বর্তমান বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি এবং বন্দরের কর্মক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে ইতিমধ্যেই বিভিন্ন খাতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি শ্রম সংস্কার, আরএমজি (তৈরি পোশাক) সেক্টর, আইন-শৃঙ্খলা এবং অন্তর্বর্তী সরকারের সামগ্রিক সংস্কার উদ্যোগ নিয়ে প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিশেষ দূত যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে বলেন, ‘ব্যবসার জন্য আমাদের দরজা খোলা। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। প্রশ্ন চালিয়ে যান। আপনারা নিজের স্বার্থে সফর অব্যাহত রাখুন এবং আপনি যা দেখলেন, শুনলেন সেটা ভালো লাগলে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সহায়তা করুন।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২০   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ