দৈনিক ১৬ কোটি ঘনফুট উৎপাদনের চেষ্টায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দৈনিক ১৬ কোটি ঘনফুট উৎপাদনের চেষ্টায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



দৈনিক ১৬ কোটি ঘনফুট উৎপাদনের চেষ্টায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি

দেশের চলমান গ্যাস সংকট কাটাতে তেল-গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত ১৩ লাখ ৭০ হাজার ঘনফুট গ্যাসকে ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীতকরণে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

পরিত্যক্ত ঘোষণার ৩০ বছর পর পুনখনন করে সিলেট-৭ নম্বর গ্যাসকূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত ৪ নভেম্বর।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে নতুন কূপ সিলেট-১০ খনন করার পরে সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম জানান, সিলেট-১০ নম্বর কূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এছাড়া যে তিনটি কূপ খনন ও পুনখননের কাজ চলছে তার থেকে তিন কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহে আশাবাদী কোম্পানি।

মো. রেজাউল ইসলাম আরও জানান, এ ধারা অব্যাহত রেখে চলতি অর্থবছরে একটি তেলকূপসহ আরও ১০টি কূপ খনন ও পুনখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্র মালিকানাধীন এ কোম্পানি। এ থেকে আরও ১২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডে ১৬টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে ২৫০ কোটি ঘনফুট।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৫০   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ