ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের শেষ টেস্টে ভারতকে হারিয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

রোববার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে ভারত। কিন্তু মাত্র ৪৫ মিনিটেই গুটিয়ে যায় তারা। আগের দিনে ৬ উইকেটে ১৪১ রান করে তৃতীয় দিনে মাত্র ১৬ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয়ে যায় ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এ জয়ের ফলে দীর্ঘ ১০ বছর পর ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ অজিদের পকেটে গেল। এর আগে, সর্বশেষ ২০১৪-২০১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে অজিরা। বাদ পড়েছে ভারত। আগামী ১১-১৫ জুনে ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ১৮৫ ও ১৫৭ (পান্ত ৬১, জয়সওয়াল ২২; বোলান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)।

অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (উসমান ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)।

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যানসেরা: স্কট বোলান্ড।
সিরিজসেরা: জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৮   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ