নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

নাটোরে ছাত্রদল কর্মী তুহিনকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হওয়ার পর বিএনপির দুই সমর্থককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন দক্ষিণ ভাটপাড়া এলাকার মো. অন্তিম (২৩) ও রুবেল (২৬)।

থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার একডালা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছাত্রদল কর্মী তুহিন ২ জানুয়ারি বিকেলে অফিস থেকে ভাটপাড়া এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব ভাটপাড়া এলাকায় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘এ ঘটনায় তুহিনের বাবা হাফিজুল ইসলাম ১৪ জনকে অভিযুক্ত করে মামলা করলে যৌথবাহিনীর অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুজন বিএনপির সমর্থক।’

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ