ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় উড়োজাহাজের তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার গুজরাটের পোরবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, দেশটির সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) একটি উন্মুক্ত মাঠে আছড়ে পড়ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

ভারতীয় সশস্ত্র বাহিনীর এই উড়োজাহাজ বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, নিয়মিত মহড়ার সময় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুভ পোরবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সামুদ্রিক আইন প্রয়োগ এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনা করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে সংস্থাটি। তবে উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

চার মাস আগে গত সেপ্টেম্বরে গুজরাটের পোরবন্দরের কাছে একটি এএলএইচ এমকে-২ হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উড়োজাহাজের তিন ক্রু সদস্য নিখোঁজ হন। উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় দুই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন।

পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।

সূত্র: এনডিটিভি।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৪   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ