যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চান ট্রাম্প : রাষ্ট্রদূত

প্রথম পাতা » আন্তর্জাতিক » যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চান ট্রাম্প : রাষ্ট্রদূত
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চান ট্রাম্প : রাষ্ট্রদূত

ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চান। বার্তা সংস্থা তাস এখবর জানায়।

কেলগ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটি শেষ করতে চান। এটি এমন একটি যুদ্ধ যা শেষ হওয়া দরকার এবং আমি মনে করি, তিনি তা করতে পারেন। এই যুদ্ধ শেষ করতে প্রকৃত অবস্থানে পৌঁছানোর তার ক্ষমতার ওপর আমার সত্যিই যথেষ্ট আস্থা আছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য ইউক্রেনের সংঘাতের অবসান গুরুত্বপূর্ণ বলে জোর দেন কেলগ।

রাষ্ট্রদূত আরো বলেন, ‘ট্রাম্প পুতিন বা রাশিয়ানদের কিছু দেওয়ার চেষ্টা করছেন না বরং তিনি ইউক্রেনকে বাঁচাতে ও তাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করবেন যে এটি ন্যায়সঙ্গত এবং ন্যায্য।’

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৩   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ