তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢালী’স আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়াও সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

পরে তিনি ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মৃতিচারণ করেন।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলনমেলায় রূপ নিয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে খাওয়াদাওয়া, আড্ডা, সংগীত ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৭:০১:৫০   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি
ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে - ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ