বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল নাইজেরিয়া

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল নাইজেরিয়া
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল নাইজেরিয়া

নাইজেরিয়াকে খেলার দুনিয়াতে সবচেয়ে ভালোভাবে মনে রাখা যায় ফুটবলের জন্য। সঙ্গে ট্র্যাক এন্ড ফিল্ডের ইভেন্টেও অলিম্পিকে নাইজেরিয়াকে দেখা যায় নিয়মিত। কিন্তু ক্রিকেটের জন্য নাইজেরিয়া একেবারেই অপরিচিত। প্রথমবারের মতো সেই দেশটির ক্ষুদে নারী ক্রিকেটাররা এসেছেন আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে।

আর প্রথম আসরেই বড় এক অঘটনের জন্ম দিয়ে ফেলেছে তারা। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ২ রানের ব্যবধানে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা। প্রথম দুই ম্যাচ শেষে এখনো তারা বিশ্বকাপে অপরাজিত!

মালয়েশিয়াতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের।

জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৮   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ