সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আশরাফ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী প্রমুখ।

এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ১১০ জন ইমাম অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সামাজিক বনায়ণ ও হাসঁ- মুরগি পালনে ৪৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ তিনজন ইমামকে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখান থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পাঠানো হবে। সেলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।

ইমাম সম্মেলনের শেষে একই স্থানে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৭   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ