আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট!

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট!
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট!

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। প্রথমবারের মতো ভারতে পারফর্ম করবেন তিনি। শোনা যাচ্ছে, সে দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির ছেলের বিয়েতে পারফর্ম করতেই নাকি আসছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, আদানি পুত্র জিৎ আদানি ও দিভা শাহের প্রি-ওয়েডিং পার্টির জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে আদানি পরিবার। তাই টেলর সুইফটকে সেই বিয়েতে পারফর্ম করার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে তারা। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ফেলবেন না টেলর সুইফট। এই গ্র্যান্ড বিয়ের মাধ্যমেই ভারতে প্রথম পারফর্ম করবেন জনপ্রিয় এই শিল্পী।

এমন হাই প্রোফাইলের বিয়ে বাড়িতে টেলর সুফটের পারফর্ম করার প্রস্তাব এবারই প্রথম নয়। গত বছর সংযুক্ত আরব আমিরাত থেকে এমনই প্রস্তাব যায় টেলরের কাছে। ৯ মিলিয়ন ডলারের সেই প্রস্তাবটি নাকচ করে দেন শিল্পী। টেলর কেন এই প্রস্তাব ফিরিয়ে দেন তা স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৯   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ