নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে ৮০০ সংযোগ বিচ্ছিন্ন এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়।

অভিযানে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন এবং ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২” ডায়া বিশিষ্ট ৩০ ফুট, ১” ডায়া বিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযানকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন।

একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড কয়েল কারখানায় অভিযান চালানো হয়েছে। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২” ব্যাসের ৫০ ফিট, ৩/৪” ব্যাসের ৩০ ফিট ও ১০০ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।

মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কয়েল কারখানায় অভিযান চালিয়ে কোনো গ্যাসের সংযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁও-এর মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান চালানো হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে মিরেরটেক এলাকায় ২টি এবং হাতুড়াপাড়ায় ২টি স্পটে ২” ডায়া বিশিষ্ট ২ টি এবং ২ টি ১” ডায়া বিশিষ্ট অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৯   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ