জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আহনাফের পরিবারের পাশে তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আহনাফের পরিবারের পাশে তারেক রহমান
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আহনাফের পরিবারের পাশে তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের বাবা-মায়ের সাথে দেখান করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

আজ বুধবার দুপুরে বিএনএফ শাহীন কলেজের শিক্ষার্থী শহিদ আহনাফের পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানী ঢাকার মিরপুর-১০ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহিদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন ।

এ ছাড়াও মিরপুর থানা বিএনপি’র নেতা শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম) এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহসহ মিরপুর থানা বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮:১০:০৯   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ