ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।

আইজিপি আজ বুধবার টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম। এ সময় তিনি গণমাধ্যমেরও সহযোগিতা প্রত্যাশা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ইজতেমার উভয় পক্ষের আয়োজকরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।’

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

আইজিপি বলেন, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়াও বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল থাকবে । রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশপ্রধান বলেন, ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে। ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, ইজতেমা ময়দানের প্রবেশপথসমূহে আর্চওয়ে স্থাপন এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এবং র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন। ইজতেমাস্থলে ভিআইপিদের যাতায়াত এবং বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এবং অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও তাবলীগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীতে আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৩   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ