বিশ্ব ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



বিশ্ব ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের কার্যক্রম দেখতে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও ইজতেমা মাঠে গেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের (গেট-২) দিয়ে প্রবেশ করেন তারা। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, ইজতেমায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু হয়।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৪   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ