শেখ হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



শেখ হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনেক কাজ বাকি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, আপনারা জানেন একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকার। তারা (শেখ হাসিনা ও তার সহযোগীরা) গোটা দেশ ও গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন। তারা বার বার গণহত্যা করেছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিল আর এবার সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিল। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে নিয়ে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে তাদের হত্যা করেছে। এই হত্যাকারীদের বিচার হবেই।

বিএনপির এ নেতা বলেন, আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সভা-সমাবেশ করতে পারতাম না। সবসময় আমাদের নেতাকর্মীদের ওপর গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা এ পর্যায় অতিক্রম করে এক ভয়ংকর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫০   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ