নির্বাচিত সরকার ক্ষমতায় আসার বিকল্প নেই: মোস্তফা জামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত সরকার ক্ষমতায় আসার বিকল্প নেই: মোস্তফা জামাল
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



নির্বাচিত সরকার ক্ষমতায় আসার বিকল্প নেই: মোস্তফা জামাল

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, “দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির-অশান্ত করার জন্য নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্নভাবে দেশকে অস্থির করে নানা ধরনের সংকটে ফেলার অপচেষ্টা করছে। আমি মনে করি, যতদিন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না নিবে ততদিন পর্যন্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তার দোসররা দেশে একের পর এক গোলযোগ চালিয়ে যাবে। তাই অবিলম্বে জনগণের নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসা প্রয়োজন।”

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, “ড. মুহাম্মদ ইউনূস শনিবার দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন। আসন্ন নির্বাচন সম্পর্কে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, বাস্তবসম্মত কী কর্মসূচি এই মুহূর্তে সরকার গ্রহণ করতে পারে- এ বিষয়ে মতবিনিময় করবার জন্য। আমরা সেখানে বলেছি, আজ দেশ এবং জাতির সামনে যে সংকট, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে। আজকেও সিএনজি ধর্মঘটের কারণে যানবাহন প্রায় বন্ধ। রাস্তায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। গত ছয় মাসে অগণিত বার এ ধরনের ঘটনা সৃষ্টি হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আমরা কথা বলেছি।”

মজলুম জননেতা মওলানা ভাসানী সম্পর্কে মোস্তফা জামাল হায়দার বলেন, “মজলুম জননেতা ভাসানী এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। এখনো বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। তার আদর্শ এবং কর্মসূচি এখনো বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। এখনো দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ মজলুম জননেতা মওলানা ভাসানীকে ভুলতে পারে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু।

সভায় বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম, অধ্যাপক মো. হারুনুর রশিদ, জামিল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০১   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ